অনেক হয়েছে আমার ভাইয়ের সিনাটান রাজপথের মাঝখানে
রাজপথ দখল কর আমার ভাইয়ের বিচার চাই
দেশটাকে সবাই মিলে রক্ষা কর।
থামবে না যত ঝড় হোক না কেনো।
This is called student power
আমার অধিকার আমাকে দে
এই রাস্তা ভিজেছে কেনো রক্ততে?
র্যাপ
এইটা বাংলাদেশ, রক্ত ঝরুক ঝরতে দে
এইটা বাংলাদেশ, আমার ভাইয়ের রক্ততে
এইটা বাংলাদেশ, ৫২ থেকে ২৪ এই
এইটা বাংলাদেশ, ভয়ে ভুলে জয় করবে যে
We want justice
পাই স্বাধীনতার এ কি শাস্তি
আমার বোনের শরিলে রক্ত
আমার ভায়ের লাশটা স্বাক্ষী
যদি যুদ্ধে না পাই মুক্তি
আরো হাজারবার আমি লড়বো
ভেদাভেদহীন দেশ গড়বো
তোর রাস্তায় লুটে পড়বো
আমার শিক্ষা খাতা-কলমে
মেরুদণ্ড ভাঙ্গলি জখমে
অধিকার দিলে ফিরিয়ে
মেধাবীগুলো যেতোনা হারিয়ে
এমনটা যদি শিক্ষা হয়
দেশ কি তাহলে করবে ভয়?
কোটা বিরোধী আন্দোলনে
রাত শেষে দিন করবো জয়
ব্রিজ
তোরা ফিরিয়ে দে – আমাদের অধিকার -২
আর কত রক্ত ঝরবে রাজপথে -২
হে লড়াই চলবে লড়াই
গুলি মার বুকে তবু আমি না ডরাই
কর ক্ষমতার বড়াই
কুলাঙ্গার রাস্তায় নেমে গেলে
হোক লড়াই হে লড়াই
কোটি ছাত্রের লড়াই
আন্দোলন আজ চলছেই চলবে
রাজপথে আয় তোরা দলে দলে
আজ অধিকারের লড়াই।
Copyright © July Graffiti by Bangladesh Free Press Initiative
Follow us on Facebook