স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা।।
কেমনে হলাম আমরা স্বাধীন বলতে গেলে হই পরাধীন ৭১ এর রক্তকণা সবই যেন বৃথা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা।।
মেধাবীরা রাজপথে আজ ন্যায্য দাবী নিয়ে ইতিহাসে লিখলো যে নাম বুকের রক্ত দিয়ে।।
শিক্ষানীতির নেই মূল্য দুর্নীতি আর অতূল্য। দেখেও কেন থাকতে হবে হয়ে নীরবতা।।
মুক্তিযোদ্ধা কোটা দিয়ে খাবে নাতিপুতি আমার দেশের মেধাবীরা থাকবে কেন চুপই। আমার মায়ের নয়নমণি ছাত্রসমাজ দেশের খনি।
তাদের কেন রক্ত ঝরে বলতে গেলে কথা।।
জনগণের টাকায় খেয়ে দাও তুমি হুংকার ন্যায্য দাবী তুললে মোরা হই যে রাজাকার।।
কোথায় ছিলে ৭১ এ লুকিয়ে বসে কোন শহরে বুদ্ধিজীবীর নেই বুদ্ধি আছে মূর্খতা।।