‘উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের
দেখি কতদূর তারা টিকতে পারে।
চোরের শক্তি বেশি না ইমানদারের শক্তি বেশি
সেইটাই এখন প্রমাণ হয়ে যাবে।’
সোনার বাংলা আজ অসুস্থ বাঁইচা থাকাই মানুষের যুদ্ধ
কে নেয় আর কার খবর গরীবের জীবন দুঃখে ক্ষুব্ধ
মিথ্যাচার আর পাপাচারে সত্যের চক্ষু হইছে অন্ধ
তোমার আমার জবান বন্ধ, জবান খুললেই জেলের গন্ধ
রাখলাম সত্যের জবান বন্ধ তালে তালে দেশের ছন্দ
স্বাধীন দেশ ক্যান পরাধীন আজ মানচিত্র খণ্ড খণ্ড
সবই যেন লণ্ডভন্ড, বিদ্যুৎ চমকায় বজ্রের মতো
নীরবে দুর্ভিক্ষ চলে দেশটা হয় না দুর্নীতি মুক্ত।
সত্যের মাণ আজ নাই যে খাঁটি ‘ল’ এর মুখে পাঁচের পেটি
স্বাধীনতার কইরা ক্ষতি গরীবের পেটে মারো লাথি
নিত্যদিনের সঙ্গের সাথী দুঃখ-কষ্ট-আহাজারি
দুর্নীতিবাজ কেমনে করে গরীবের হক নিয়া কাড়াকাড়ি।
ঘুষের টাকায় মারামারি, সোনার বাংলার বাংলা শেষ
দেশের কেন এতো প্যাঁচ?
এনে কেউ মরে ক্ষুদার জ্বালায় কেউ আছে বেশ
আমার সোনার বাংলাদেশ, কিছু পা চাটা কুত্তার কর্মে মানচিত্র শেষ।
এমন সোনার দেশে সোনা নাই,
আজ মনে ক্ষোভের রেশ, মনে ক্ষোভের রেশ।
আমার অসুস্থ বাংলাদেশ কবে হবে সুস্থ
কতদিন করবো আর বেঁচে থাকার যুদ্ধ
গরীবের সোনার জীবন দুঃখে ভেসে নষ্ট
দুর্নীতির শীর্ষে যারা তারাই এখন শ্রেষ্ঠ।
দুনিয়া ঠিকই আছে নৈতিকতা নাইরে কাকা
ভালো কাজে বাঁশ দেয় সবাই, ঘুরবে কবে বিবেকের চাকা?
দুর্নীতির শীর্ষে যারা কলমের খোঁচায় পকেটে টাকা
কাগজের টাকার লাগি দুর্নীতিতে নেতায় সেরা
পড়ালেখা কইরা কী লাভ, কইরা কী লাভ শিক্ষা অর্জন?
অন্যায়ের পক্ষ নিয়া সত্যের মুখে মিথ্যার গর্জন।
আজও কি জাগেনারে তোদের মনে প্রশ্ন?
সোনার এই বাংলাদেশটা কেন করলি ধ্বংস?
দিন মজুরের এটে লাত্থি মাইরা কি বুঝাস!
স্বাধীন এই বাংলাদেশে তোরাই মানুষ তোরাই বেশ?
ভাবিস না সবই শেষ, পাকে নাই তো মাথার কেশ!
সবেই তো শুরু মাত্র, কাটে নাইতো মনের রেশ
পালটা তোর ছদ্মবেশ, ভাবছোস আমি Brainless
তোর মতো পাগল সোজা করতে হয় না আমার প্যাঁচ
নষ্ট করলি সোনার বাংলা একাত্তরের স্বাধীন দেশ
চাউলের কেজি সত্তর টাকা গরীব দুঃখীর জীবন শেষ।
অসুস্থ বাংলাদেশ কবে হবে সুস্থ
কতদিন করবো আর বেঁচে থাকার যুদ্ধ
গরীবের সোনার জীবন দুঃখে ভেসে নষ্ট
দুর্নীতির শীর্ষে যারা তারাই এখন শ্রেষ্ঠ।।
আমি তো চাইনা রে ভাই মানচিত্রে পরুক দাগ
লোভে পড়িয়া তোরা করলি কত শত পাপ
ছাড়ে না পাপে বাপ তোগো দেহি অনেক তাপ
করতে থাক লুটপাট, একদিন ধরা পড়বি ময়নার বাপ!
এই বাংলায় জন্ম তোদের, তবুও করলি কুকীর্তি
তোদের মনে কি নাইরে ভালো কাজের রীতি নীতি
মাঝে মাঝে মন চায় তোদের টাইন্না ছিঁড়ি কানের লতি
তোদের কারণে আজ দেশে পাইনা কোনো স্বস্তি
এই দেশটা চুইষা খায় দেখ রাজাকারের নাতিপুতি
বাটে পরলে সময় শেষে পাইবি না আর কোনো গতি
ধ্বংস কর চোরের গদি যে করে দেশের ক্ষতি
ওরা তো সব চোর আর বাটপার ইতিহাসও মারে লাথি
গরীবের হক মাইরা খাইয়া ঘাড়ে ধইরা ধাক্কা মারবি
এনেই কিন্তু শেষ নারে জায়গা মতো ধরা পরবি
সবই তো হইলো ক্ষতি, নাই কোনো নিয়মনীতি
পরকালের কথা ভাইবা মনে জাগা ভয়ভীতি।
অসুস্থ বাংলাদেশ কবে হবে সুস্থ
কতদিন করবো আর বেঁচে থাকার যুদ্ধ
গরীবের সোনার জীবন দুঃখে ভেসে নষ্ট
দুর্নীতির শীর্ষে যারা তারাই এখন শ্রেষ্ঠ।।
Copyright © July Graffiti by Bangladesh Free Press Initiative
Follow us on Facebook