জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

ও প্রধান

তোমার ছুড়ে দেওয়া বুলেট বুকে নিয়ে
পাখিরা উড়েছিলো কাল আকাশে,
পোড়া শহরের বুকে ঝরিয়ে গোলাপ বৃষ্টি
মুক্তির শিহরণ জেগেছিলো বাতাসে।
ও প্রধান, তোমাকে বলছি শোনো,
এই পাখি হত্যার দায় নিয়ে
ঘুমোতে পেরেছো কি  সারা রাত?
নাকি ষড়যন্ত্র- ষড়যন্ত্রের  নামে
খুঁজে নিলে দায় এড়ানোর অজুহাত?

পাখিরা তো মরে গেলো খাঁ খাঁ হল বনতল,
গান শুধু রেখে  গেলো মগজের কোষে,
শয়নে স্বপনে শুনি সেই গান বারবার
প্রতিশোধ জেগে ওঠে প্রতি নি:শ্বাসে।

ও প্রধান, তোমাকে বলছি শোনো,
এতো প্রতিশোধ বুকে নিয়ে
ঘুমোতে পারি না সারারাত,
তোমায় কি করে করি ক্ষমা?
আমার তো নেই অজুহাত।

ভিডিও