জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

এক জাদুর দেশে জাদু দেখায় রাজা

জাদুর দেশে জাদু দেখায় রাজা !
আমরা সবাই অবাক হয়ে রই;
এক পকেটে কৌটো ভরা চুন!
আরেকটাতে কৌটো ভরা দই…

দর্শকেরা দিচ্ছে ভীষণ তালি,
দেখায় রাজা ভীষণ তেলেসমাতি!
জিভ রেখেছে বের করে দর্শকে,
বলতে হবে দইটা কেমন খাঁটি !

আমরা সবাই রংটা শুধু চিনি!
সাদা মানেই স্বাদটা বোধহয় ভালো!
তাই দই দেখিয়ে চুন খাওয়ালো রাজা!
জিভটা পুড়ে ভীষণ রকম কালো!

অমনি শুরু ভীষণ দাড়ুম-দুড়ুম!
দর্শকেরা জ্বলছে তেলে- বেগুন!
জিভটা আমার কেন পুড়ালি তুই রাজা!
গদিতে তোর জ্বালবো এবার আগুন!

রাজা এবার দইটা তুলে ধরে,
বলতে পারো, মিষ্টি নাকি টক?
যে পেরেছে আসল জবাব দিতে,
সেই তো রাখে খাঁটি দইয়ের হক!

জিভের জ্বালা ভুলেই গেলো সবে!
আবার শুরু ভীষণ মাতামাতি!
পোড়া জিভে স্বাদ গেলোনা চেনা!
রাজা তোমার দই কি আদৌ খাঁটি?

আবার একই জাদু দেখায় রাজা !
আমরা সবাই অবাক হয়ে রই;
এক পকেটে কৌটো ভরা চুন!
আরেকটাতে কৌটো ভরা দই…
রাজার আছে কৌটো ভরা চুন!
রাজার আছে কৌটো ভরা দই…

ভিডিও