জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

করবি কতো দালালি?

দ্যাশের বুকে পাড়াইয়া আর করবি কতো দালালি?

দিনে রাইতে পা চাইট্টা কি কি বাল আর ফালালি?

এহন তগো বুঝ না হইলে

কোনোদিনও হইবো না

তগো এতো চাডাচাডি দ্যাশবাসী আর সইবো না

ভাইয়ে মরে, বন্ধু মরে, মরে জনগণ

গদি খানা লইড়া গেলে কি করবি তখন?

সবাই জ্বলে ফুঁসতে ফুঁসতে

তোরা বিজি আঙ্গুল চুষতে!

বীরের রক্ত যাইবো বৃথা?

চাইয়া দেখ মোর দাঁড়া সিধা!

টুঁটি চাইপা ধরমু রে তোর

সব্বাই জানে তুই বড় চোর।

আমিই সাইদ, আমিই ফারুক

আমারেই কস “বাংলা ছাড়ুক”!

দেশটা আমার! চালাইও আমি!

আমরা ছাড়া কেও না দামী

আসিফ, ওয়াসিম, আদনান, ফয়সাল

তোর মুখ অগো রক্ত তে লাল

থাকবো মনে লাশের মিছিল,

বিজয় আনমু হাইসা খিল খিল!

বাপ মা, ভাই বোন সব্বাই মিল্লা

নামমু যখন কাঁপবো পিলা।

গুণবো টা কে? গুণবো কে রে?

আর্মি পুলিশ সন্ত্রাসীরে?

ছাত্র আগুন জ্বলতাসে দেখ!

হাইসা যামু শ্যাষ হাসি লেখ!

এই আগুনই ছড়ায় যাইবো নগর থেক্কা নগরে

দেখা দিও বন্ধু স্বজন রাজপথ কিংবা কবরে।

এমনও ঘোর অমানিশায় দ্যাশটা ছাইড়া যামু কই?

আমরা পুরা ছাত্র সমাজ জনতার দিকে চাইয়া রই।।