জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

গদি ছাড়‍

‘এক আনা বৈদেশিক মুদ্রা আমাদের হাতে

আমরা পাই নাই সাত কোটি লোকের জন্য।

কোত্থেকে আমি দেবো?  যাও ভিক্ষা করে আনি

তাও চাটার গুষ্টি চাটে খায়ে ফেলায় দেয়।

আমার গরীব পায় না। এতো চোরের চোর।

চোর কোত্থেকে যে পয়দা হয়েছে আমি জানি না।

পাকিস্তানীরা সব নিয়ে গেছে কিন্তু এই চোর থুইয়ে গেছে আমার কাছে।’

  • (শেখ মুজিবুর রহমানের বক্তৃতার অংশ)

জয় বাংলা, দেশ জুইড়া অবিচার

রক্ত খাইয়া বাঁচবি কত স্বৈরাচারী গদি ছাড়

জয় বাংলা, হক চাইলে রাজাকার

স্বাধীন সোনার বাংলায় স্বাধীনতার হাহাকার।।

এই আমি ডর পালি মনে তাই মুখ থাকতে চুপ

বেতনধারী সরকার একেক সময় একেক রূপ

হইলে বুকে গুলি কর নাইলে কথার যুদ্ধ হোক

সার্থক দেশের জন্য খালি হইলে আমার মায়ের বুক

আমি দোষী আমি চুপ।।

ভাবলাম লিখতে চাই না যত কথা অলিখিত রাখি

শিক্ষিতরা চাইছে আমরা অশিক্ষিত থাকি।।

যোগ্য ভরা দেশে চলে অযোগ্যতার দম

আর বিলাই সাজে বাঘ চামারের গায়ে ইউনিফর্ম।

চোরের খাইসলত চুরি করা যায় না চুরি করার স্বভাব

চোরগো মায়ের বড় গলায় থাকে চুরি করা জবাব।।

এখন বুঝি পরিষ্কার দেশের স্বাধীনতা নাই

দেশের মানুষ দেশে থাকার অধিকারটা চাই।।

পুলিশের গুলিতে শহীদ সাঈদ, ওয়াসিম ভাই

আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ চুদির ভাই।।

হাত তোলোস আমার বোনের গায়ে তোগো কি হাত কাঁপে না?

কুত্তার চোখ এমনই মা-বোনের ফারাক থাকে না।

মিছিলের ঐ স্লোগানটা মিডিয়াতো ছাপে না

‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপে না’।

জয় বাংলা, দেশ জুইড়া অবিচার

রক্ত খাইয়া বাঁচবি কত স্বৈরাচারী গদি ছাড়

জয় বাংলা, হক চাইলে রাজাকার

স্বাধীন সোনার বাংলায় স্বাধীনতার হাহাকার।।

দেশে নাই গণতন্ত্র টাকা সিন্ডিকেটে গিলে

খুঁইজা দেখলে ইতিহাস ব্রিটিশের লগে মিলে।।

হায়েনার দল বাঁচায় রাখছে এনে, নিতে দেয় না শ্বাস

আমি মইরা যাই নাই বাঁইচা আছি হইয়া জিন্দালাশ।।

দেখি সিস্টেম ফাকিং (Fuckin) কমেডি

নতুন নতুন ট্রাজেডি অন্যায় কইরা পাবি কি?

বীর বাঙালি জাগলে পরে পালাবি

ধাওয়া পাল্টা ধাওয়া ধারা বিধান হাওয়া

ক্ষমতা টিকাইতে শিক্ষার্থীদের রক্ত চাওয়া

এই লাখো শহীদের রক্তে কিনা দেশটা কারো বাপের না

লোভে পইড়া শকুনের দল দেশটা বেচতে ভাবে না।।

আমি Hawkin রাজপথে জান দিব দরকারে মুনাফিকের জান নিব

রক্ত বেচে স্বাধীনতার দাম দিব বেঁচে থাকলে প্রতিবাদের গান দিব

দেশটা ফাকিং (Fuckin) কমেডি নতুন নতুন ট্রাজেডি।।

জয় বাংলা, আমার ভাইয়ের রক্ত লাল।

জয় বাংলা, পুলিশ কোন চ্যাটের বাল।।

ভিডিও