জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

দেশ কার?

আমার ভাইয়ের রক্তে রাঙানো ২৪ এর জুলাই

কেমনে আমার বইনের রক্ত দেইখা সহ্য কইরা যাই

গায়ের পশম থাইকা শুরু কইরা চামড়া জ্বইলা যায়

আগুন লাগায় দিসোস গায়ে এখন নিভাইবো কেডায়?

যারায় আমার মুখের ভাষা কাইড়া নিতে চাইসিলো

কাইল ওরাই আমার ভাই বোনেরে গিল্লা খাইতে আইসিলো

লাঠি হাতে মাথায় হেলমেট নিজে নিজে বানায় Law

শেল্টার দেয় রাজায় তোরেইয়েই পাওয়ার এ নাইচা ল

দাবী ছিল খালি একটাই দেশে ন্যায্য ভাবে শিক্ষা চাই

মায়ের কাছে ভাত চায়া দেখি মায়ের উস্টা খাইয়া যাই

নিজেরে যেনো ভীনদেশি লাগে কারণ বলার অধিকার নাই।

শিক্ষা চায়া পাড় খাইলো কেন আমার বইন আর আমার ভাই?

লাগাম আজকে ভাইঙ্গা দিসি আমরা তো আর থামবো না

দেশটা শুদ্ধি হওয়ার আগে বালিশে মাথা রাখবো না।

রাক্ষসরা কতই বা আর দিয়া যাবি যন্ত্রণা?

দেশটা কার? রাজা কার? জানতে চায় এ জামানা।

ভাঙ শিকল ভাঙ আজ অন্ধকার মুখের লাগাম খুলে

আজ দে চিৎকার দেশটা কেন আজ কারাগার

নিজেকে প্রশ্ন কর এই দেশটা কার?

ভাঙ শিকল ভাঙ আজ অন্ধকার মুখের লাগাম খুলে

আজ দে চিৎকার এই দেশটা কেন আজ কারাগার

নিজেকে প্রশ্ন কর এই দেশটা কার?

দিয়া দিসি জবান ধার, হাতে কলম তলোয়ার

পরাধীনতার শিকলে নিজের দেশ আমার কারাগার

স্বাধীনতার নামে কেড়ে নিলো সব স্বাধীকার

যদি চাই অধিকার সরকার ট্যাগ দেয় আমায় রাজাকার!

নিজের বইনরে বুকে রাইখা অন্যের বইনরে ধইরা মারে

নিজের মায়রে জান্নাত মানে অন্যের মায়রে বেশ্যা ডাকে

নেতা খুশি করার লাইগা নিজের ভাইরে পিটায় মারে

বুইঝা গেছি দাজ্জাল আইলে থাকবি তোরা কাদের দলে!

দলের চেয়ে দেশ বড় আর দেশের থেইকা জনগণ

গণতান্ত্রিক দেশে কেমনে মানুষ মারে ক্যাডারগণ

আমার ট্যাক্সের টাকা দিয়া সরকার কিনে গুলি

আবার পুলিশ দিয়া টার্গেট করে আমারই মাথার খুলি!

কয়টা মায়ের বুক খালি হইলে শান্ত হবি বলতো

নিজের দেশের পুলিশ গুলি মারবো আবু সাঈদ কি জানতো?

ওয়াসিম, আদনান, তাসিফ, রাফি ঝরসে কত তাজা প্রাণ

গেলে যায় যাইবো জান তাও স্বৈরাচার নিপাত যাক!

ভাঙ শিকল ভাঙ আজ অন্ধকার মুখের লাগাম খুলে

আজ দে চিৎকার, এই দেশটা কেন আজ কারাগার

নিজেকে প্রশ্ন কর এই দেশটা কার?

ভিডিও