আমার ভাই বোনডি পইড়া আছে রাস্তাঘাটের ধারে
বাংলার পতাকাতে সবুজ নাই আর লাল রক্ত ঝরে
মুখ খুইলা কথা কইতে গেলে গুলি কইরা মারে
হাতে হাতকড়া লাগাইয়া শেষে জেলে হাজতে ভরে।
আমার সোনার বাংলাদেশে নাই কোনো রাজা দরকার
এনে ছাত্রগোরে রাজাকার কয় আমাদের দেশের সরকার
এইডা ২৪ নাকি ৫২, দেশের নিয়মনীতি ক্ষুণ্ণ
আয় ল, দেখাই তোগোরে আবার ওই একাত্তরের যুদ্ধ
ভাষা হারায় গেছে, দুর্নীতিরে লাইগা গেছে যুদ্ধ
দেখি আমার ভাই বাঁইচা নাই আর মইরা গেছে রুদ্র
দেশে পড়ালেখা কইরা কি লাভ, ভাষা গেছে হারাইয়া
মেধা থাকলে কি লাভ, টাকায় কোটা নিয়ে ছাড়াইয়া।
আমার লাল সবুজের পতাকাটা বাঁচাইতে চাই আবার
আমার ভাই বোনেগো রক্ত ওগো হইয়া গেছে খাবার
থাবা পইড়া গেছে হায়নার দল, ওপেন করে গুলি
আমার মেধা ভর্তি মগজটা উড়াইয়া যা তুই খুলি
আমি কোটা চাই না, মেধা চাই, বুক ফুলাইয়া বলতে চাই
মেধার জন্য জীবন দিবো, মরতে কোনো ভয় নাই।
আমি বাঁচাবো না হয় মরবো, দেশের জন্য লড়বো
আমার জীবন গেলে যাবে, তবুও বিজয় নিয়ে ফিরবো।।
পুলিশ করে গুলি, তোরে একটা কথা বলি
তোর নিজের ছেলের বুকে কি তুই গুলি করতে পারতি?
কত বাবা মার কোলটা তোরা খালি কইরা দিলি
কতো বোনদেরকে তোরা ভাই হারা কইরা দিলি
(আহা) ট্রিগারটা চাপার আগে একবারও ভাবলি না যে,
তার আছে বাবা মা, তার আছে তো ভাই বোন
তারাইতো ভবিষ্যৎ প্রজন্ম, এই দেশেরই সম্পদ
তাদের লাইগা মুক্তিযোদ্ধারা তো করছিল যুদ্ধ
এখন ঘুমাবি কেমনে রাতে শান্তিতে
এতো নিরপরাধ ছাত্রদের খুন করে
তাদের আত্মার চিৎকার আর অট্টহাসি
লাশের গন্ধ বাতাসে আজ বাজায় বাঁশি।
যেই হাতে ট্রিগার চাপছিলি, ওই হাতটা খইসসা পড়ুক
যে চোখ দিয়া বন্দুক তাক দিলি, ওই চোখটা অন্ধ হোক
যার কমান্ডে গুলি করলি, ওই ব্যক্তি ধ্বংস হোক
খুনি হাসিনার আজ জগতের সামনে ফাঁসি হোক।। (৮বার)
আমি কোটা চাই না, মেধা চাই, বুক ফুলাইয়া বলতে চাই
মেধার জন্য জীবন দিবো, মরতে কোনো ভয় নাই।
আমি বাঁচাবো না হয় মরবো, দেশের জন্য লড়বো
আমার জীবন গেলে যাবে, তবুও বিজয় নিয়ে ফিরবো।
Copyright © July Graffiti by Bangladesh Free Press Initiative
Follow us on Facebook