বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি
আগামীতে দেশ গড়বে (চালাবে) সব মুক্তিযোদ্ধার নাতি।
তুমি কে আমি কে? রাজাকার রাজাকার
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার।।
মানুষ হয়ে মানুষ পেটাও সামান্য বুক কাঁপে না
অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা?
দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ
এতোই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হুঁশ।।