জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি

বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি
আগামীতে দেশ গড়বে (চালাবে) সব মুক্তিযোদ্ধার নাতি।
তুমি কে আমি কে? রাজাকার রাজাকার
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার।।

মানুষ হয়ে মানুষ পেটাও সামান্য বুক কাঁপে না
অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা?

দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ
এতোই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হুঁশ।।

একটুখানি জড়িয়ে ভাবুন দোহাই আস্তে মারুন
ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন।

মানুষ হয়ে লাভ কি হলো দেশের একি হাল হলো?
রক্তাক্ত ভাইবোনেরা চাইছে সংস্কার।

কোটা দিয়ে চাকরি পেল
পড়ালেখা করে লাভ কি হলো?
দেশের তরে জাতির তরে চাইছি দাবীদার।।

 

ভিডিও