জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

বাংলাদেশ ছাত্র আন্দোলনের গান (অসমীয় শিল্পীদের গান)

নারী কণ্ঠ: কী যে আগুন লাইগা গেল এবার বাংলাদেশে জানি
হারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।

পুরুষ কণ্ঠ: কী যে আগুন লাইগা গেছে এবার বাংলাদেশে জানি
সারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।

পুরুষ কণ্ঠ: বাংলাদেশে বন্ধ আছে ইন্টারনেট সেবা
বন্ধ কইরা দিয়াছে ভাই শিক্ষা ব্যবস্থা।
বর্তমান অবস্থা দেখেন খুবই খারাপ রয়
এই আন্দোলনে দেখেন কি জানি হয়।

নারী কণ্ঠ: কী যে আগুন লাইগা গেল এবার বাংলাদেশে জানি
হারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।

পুরুষ কণ্ঠ: কী যে আগুন লাইগা গেছে এবার বাংলাদেশে জানি
সারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।

পুরুষ কণ্ঠ: আসাম থেইকা বিশজন ছাত্র বাংলাদেশে যাই
মানিকগঞ্জে থাইকা করে পড়াশোনা ভাই,
দেখিয়া বাংলাদেশের পরিস্থিতি ভাই,
কোনো মতে পাঁচজন ছাত্র আসাম দেশে আই।

নারী কণ্ঠ: কী যে আগুন লাইগা গেল এবার বাংলাদেশে জানি
হারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।

পুরুষ কণ্ঠ: কী যে আগুন লাইগা গেছে এবার বাংলাদেশে জানি
সারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।

নারী কণ্ঠ: দুইশ ছাত্র মারা গেল নিউজেতে পাই
এখন পন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় নাই।
আবু শাহেদ (সাঈদ) নামে একটা ছাত্র ছিল ভাই
বুক পাতিয়া চাইট্টা গুলি খায়া মারা যায়।

নারী কণ্ঠ: কী যে আগুন লাইগা গেল এবার বাংলাদেশে জানি
হারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।

পুরুষ কণ্ঠ: কী যে আগুন লাইগা গেছে এবার বাংলাদেশে জানি
সারা বিশ্বে দেখিল ভাই বাংলাদেশের মর্মান্তিক কাহিনি।

নারী কণ্ঠ: সুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশে ভাই
ছাত্র আন্দোলনের নিসে ভয়ংকর রূপ ভাই।
এখন পন্ত দুইশ মানুষ মরিয়াযে যাই
আইজ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় নাই।

ভিডিও