জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

আর কতো?

এটাই যদি বাংলাদেশ, আমি জিগাই আর কত?

উত্তর তোগো জানা নাই, প্রশ্ন করুম আর কত?

এটাই যদি বাংলাদেশ, আমি জিগাই আর কত?

তোগো অস্ত্রে ধার নাই, আমগো মুখে ধার যত।।

কীসের আবার লীগ বেটা, তুই হইলি রাজাকার

প্রজার বুকে গুলি করস, তুই আবার রাজা কার?!

রাজপথে যুদ্ধ লাগসে, রক্তগুলো তাজা কার?

সরকার এখন দেশ চালায় না, সরকার এখন স্বৈরাচার।

৫২-তে শহীদ হইসে, আমরা দেখসি ২৪-এ

২১ যদি মনে রাখি, কেমনে ভুলুম ১৬ রে!

দেশে শুধু লোক মরে নাই, মরসে দেশের মেধা রে

কষ্ট কইরা পড়সে ভাই, ক্যান মারল আমার সাঈদরে!

এটাই যদি বাংলাদেশ, আমি জিগাই আর কত?

উত্তর তোগো জানা নাই, প্রশ্ন করুম আর কত?

এটাই যদি বাংলাদেশ, আমি জিগাই আর কত?

তোগো অস্ত্রে ধার নাই, আমগো মুখে ধার যত।

ভিডিও