জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

আয়রে আয় তোরা গায়ে কাফন পড়া

আয়রে আয় তোরা গায়ে কাফন পড়া
মরতে তো একদিন হবে
জীবনটা বাজি ধর দেশের তরেই মর
তোর নাম ইতিহাস হয়েই রবে।।

পাস না তোরা ভয়, হবে জনতার জয়
করুক যত কারারুদ্ধ।
যুদ্ধ, হবে যুদ্ধ।।

শোনেন শোনেন দেশবাসী, শো্নেন দিয়া মন
ভোটচোরদের কিছু কথা করিব বর্ণন।

শোনেন শোনেন দেশবাসী, শো্নেন দিয়া মন
স্বৈরাচারদের কিছু কথা করিব বর্ণন।

শোনেন ভাই জনগণ, জোর দেখি আয়োজন
হাজার কোটি খরচ করে করবে নাকি নির্বাচন।

হঠাৎ দেখি লাশের মিছিল মানবতা ইতিহাস
রক্ত দিয়া কি লাভ মিয়া বাল ফালাইসো বারোমাস

আমার ভাইয়ের রক্ত লেখা ৭১ এর ইতিহাস
স্বাধীনতা মইরা গেছে আহারে কি সর্বনাশ!

রক্ত দিয়া নতুন কইরা ইতিহাসটা লিখতে চাই।
লাল সবুজের বাংলায় আমার স্বৈরাচারের ঠাঁই নাই।।

ভিডিও