জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

সায়ীদ সায়ীদ বলে রব করে মাটি

যদি আমি কথা বলে উঠি

যদি আমি মেপে দেখি সীমানা আমার

চারিদিকে খাঁ খাঁ রোদন কারবালা।

হুতাশনে জ্বলে ওঠে সর্বজ্ঞ আকাশ

সীমার সীমার বলে ডেকে ওঠে পাখি

সায়ীদ সায়ীদ বলে রব করে মাটি

এত শহীদের লাশ বলো কীসে ঢাকি!

আমার ইতিহাসে রক্ত

আমার পতাকায় রক্ত,

আমার বুক থেকে নামে গুলিবিদ্ধ নদী

আর কত রূহ-রক্ত দিয়ে যাব আমি?

আমার মাসুম বুকে যদি তারা

করে ফের খুনের নিশানা

আমরাও খুঁজে নেব শোধের চানমারি

মানুষের হাড়ে শাদা ওই পাপার্ত মুকুট

জানে না কার বুকে টানটান দাঁড়াবে স্বদেশ।

রক্তের এ ধারা যেন পেছনে না হঠে

শহীদেরা দিয়ে গেছে সরল আদেশ।