জুলাইয়ের আকাশে উঠল যে ঝড়,
জনতার কণ্ঠে হলো সে গর্জন ভর।
স্বপ্ন ভাঙা, আশা ভরা বুক,
পথে নেমে এল হাজারো লোক ।
ব্যথার নদীতে ক্ষোভের জোয়ার,
দ্রোহের আগুনে হলো তারা পার।
অন্যায়ের সুরে যখন বাধা দেয় বাঁশি,
তখনই বেজে ওঠে প্রতিবাদের রাশি।
মুঠোফোনে ছড়ায় প্রতিরোধের গান,
তরুণ-তরুণী, বৃদ্ধ ও বালক,
সবার কণ্ঠে বেজে ওঠে প্রাণ।
স্বাধীনতার রঙে রঙিন হয় শোক।
এই অবিচার, এই যে বিভ্ৰান্তি,
নিরীহ মানুষের কাঁধে কেবল শান্তি !
তবু সবাই জানে, এ লড়াই যে কঠিন,
তবু তারা থামে না, বাড়ায় সাহসের পথচিন।
জুলাইয়ের এই অভ্যুত্থানে ঘুরে যায় চাকা,
জনতার শক্তিতে ভাঙে পুরানো সব ফাকা ।
নতুন সূর্য উঠবে এ প্রতিজ্ঞা নিয়ে,
বদলাবে এই দেশ তাদের রক্তাক্ত ঋণে।