জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

সবাই তখন ‘আবু সাঈদ’

আবু সাঈদ’কে নিয়ে লেখতে গেলে

যুৎসই শব্দ খুঁজে পাই না

খুঁজে পেলেও সাজাতে পারি না!

সাদা কাগজে আঁকিবুঁকি কাটাকুটি

পৃষ্ঠার পর পৃষ্ঠা আঁকিবুঁকি কাটাকুটি!

সাদা কাগজের দিকে তাকিয়ে থাকি

সাদা কাগজ ফুঁড়ে উঠে আসে আবু সাঈদ!

কী অসীম সাহসী যুবক

দুই হাত প্রসারিত করে বন্দুকের সামনে দাঁড়ানো!

হয়তো বিশ্বাস ছিল গুলি করবে না

প্রথম গুলিবিদ্ধ হওয়ার পরে আবারও উঠে দাঁড়ানো!!

এরপর আর পিছনে ফিরে তাকানো না…

সবাই জেগে উঠলো,

সবাই তখন সাহসী,

সবাই তখন ‘আবু সাঈদ’!