জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

ক্ষমা করো

কী যে হয়েছে এখন

কবিতা লিখতে গেলেই উঁকি দেন মাহমুদ দারবিশ

আঙুল উঁচিয়ে ধরেন মায়াকোভস্কি, নেরুদা

রক্তাক্ত ব্যান্ডেজমাখা লোরকার চোখ জ্বলে ওঠে

তারা যেন সমস্বরে বলে, এতো এতো অসঙ্গতি, এতো এতো তোলপাড়

তোমার কবিতা কই?

মনে মনে বলি আছে তো, কিন্তু আপনাদের মতো জ্বলে উঠতে পারলাম কই?

হত্যায়, গুম-এ, গুলিতে, বিচারবহির্ভূত নিধনে ভেসে গেছে আমার বদ্বীপ

একের পর এক ভোটাধিকার প্রয়োগবিহীন নির্বাচন তামাশায়

জেঁকে বসেছে স্বৈরাচার।

লুটেরার মচ্ছবে, তাণ্ডবে ফোকলা হয়ে গেছে টাঁকশাল

হাজারো, লাখো কোটি টাকা হাতিয়ে নিয়েছে তস্করেরা

ফ্যাসিজম আর নাৎসিজমের পথ ধরে তৈরি হয়েছে নারকীয় আয়নাঘর

রোদনে, চিৎকারে, আহাজারিতে মথিত হয়েছে বাতাস

তৈরি হয়েছে একাধিক স্যাডিস্ট, পিশাচ

না, আমাদের কলমে সেরকম কোনো ঝঙ্কার ওঠেনি।