অত্যাচারী শেখ হাসিনার
অত্যাচারে পিষ্ট
চাইলে তুমি দেখতে পারো
আমজনতার পৃষ্ঠ।
তিনে পাঁচে হয় পনেরো
চারে পাঁচে বিশ
পনরো বছর আমজনতা
ঢালছে গলায় বিষ।
ভাগ্য ভালো বিশের বেলায়
জাগলো সাধারণ
তুমুল ঢেউয়ের আন্দোলনে
মেঘের বিস্ফোরণ।
জুলাই মাসের বিস্ফোরণে
নামলো জনগণ
হাসিমুখে কত জনে
বিলাইলো জীবন।
সবার মুখে একই কথা
এক দফা এক দাবি
হাসিনা তুই ছাইড়া গদি
এক্ষুণি বল যাবি।
জুলাই গিয়ে আগস্ট এলো
শহিদ কতো প্রাণ
পাঁচ ই আগস্ট গাইলো আবার
বিজয়েরই গান।
স্বৈরশাসক পালিয়ে গেলো
সাথে দোসর যত
জালিমেরই জুলুম যেনো
হয় না কারো ব্রত।
লাল জুলাইয়ের শিকড় হলো
কিশোর তরুণ যুবক
আবু সাঈদ, মুগ্ধ জানি
স্বাধীনতার ধ্রুবক।