জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

বোবা-কালা জনগণ

জনগণ কি বোবা-কালা হয়ে গেছে?
আমি ভাবছি মানুষের সহ্য ক্ষমতা
বা প্রতিবাদের গৌরব কি মিথ?
চৌদিকে সন্ত্রাস ওঁৎ পেতে আছে চিতার চৌকিতে
রাজনৈতিক ছত্রপতির ছায়ার ভেতরে!
তারা ভুলে গেছে
মিছিলের মানে, স্লোগানের মর্ম-ধর্ম,
প্রতিবাদের শব্দগুলো কি গ্রীষ্মের ছুটিতে বেড়াতে গেছে?