শান্তশিষ্ট খোকা,
বাসায় না জানিয়েই মিছিলে
উত্তাল মিছিলের প্রতিবাদী কণ্ঠস্বর।
নিথর নিস্তব্ধ খোকা,
কপালের মাঝখানে গুলির চিহ্ন
একটি মাত্র গুলি, কী নিখুঁত নিশানা!
কাফনে খাটিয়ায় খোকা,
মমতায় কপালে হাত বুলাচ্ছেন মা,
হাতে লাগছে কপাল থেকে চুঁয়ে পড়া রক্ত!
‘আহারে, আমার খোকা
এত্ত বড় হয়ে গেলি কবে!
পুরা খাটিয়ায় তো দেখি আমার বাপজান!’