রক্তে ভেজা শহর আমার
জেনে রেখো তুমি,
রক্ত কখনও যায় না বৃথা
সাক্ষী জন্মভূমি!
সাক্ষী জন্মভূমি
আর লাখো শহীদেরা,
মরছে যারা হাজার মরণে
ভয় পায় কি তারা?
চাঁদের মত ভাইটি আমার
পরীর মত বোন,
তোদের রক্তে লাল হল কি
রক্তজবার বন!
রক্তজবা নহে তত লাল
যতটা ভাইয়ের জামা!
রক্তখেকো স্বৈরাচারকে
করিস না মা, ক্ষমা!
রক্তখেকো ডাইনী বুড়িকে
করিস না মা, ক্ষমা!
করিস না মা, ক্ষমা!