জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

শহীদ স্বর্ণা দাস

তোমার জন্য লিখছি কবিতা
শহীদ স্বর্ণা দাস,
স্বাধীন দেশের সীমান্তে আজ
হয়ে আছো মরা লাশ!

পাখির মতন ওড়ার স্বভাব
তুমি ছিলে ছোট পাখি,
ডানা ভেঙে গেছে হঠাৎ ঝড়েতে
এই ব্যথা কোথা রাখি?

অবুঝ কিশোরী তুমি কি জানতে
গুলি খেয়ে যাবে মারা!
নতজানু এই রাষ্ট্রীয় নীতি
চলিতেছে দায়সারা–

শুনেছিলে মেয়ে, ফেলানির কথা?
ঝুলে ছিল কাঁটাতারে!
ইতিহাস কেন পরাজিত হয়ে
ফিরে আসে বারেবারে!

তোমার জন্য কাঁদেনি সুশীল
মুখে নাই কোন কথা,
তোমাকে হত্যা করেছে ওদের
প্রিয় হে ভারতমাতা!

ভারতমাতা হে, কী জবাব দেব
স্বর্ণা দাসের মা-কে?
তোর গুলি তোর বুকেতে লাগুক
অভিশাপ দিই তোকে!

অভিশাপ দিই ভেঙেচুরে যাক
মসনদ দিল্লির–
স্বর্ণা দাসের মায়ের গর্ভে
জন্মাক শত বীর!