জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

বৈষম্য

শিক্ষক মোদের শিক্ষা দিলো

উদার হতে ভাইরে,

বিপ্লবী হবার মন্ত্র মোরা

বৈষম্যের কাছে পাইরে।

সময়ের কাছে শিক্ষা পেলাম

আপন বেগে চলতে,

কবি মোদের শিক্ষা দিলো

কলম ধরে বলতে।

শহিদের কাছ থেকে সাহসিকতা

পেলাম মোরা শিক্ষা,

অধিকার আদায়ে কঠোর হতে

পাষাণ দিলো দীক্ষা।

৭১- এর শহিদের রক্তে কেনা

স্বাধীন দেশের মাঠে,

২৪- এসেও কেনো? ছাত্র জনতার দেহ

আজও রক্তে ভাসে?

স্বাধীন দেশে এসে ও

বৈষম্যর হাত বুলাই,

তাইতো, আমার ভাই ও বোনের রক্তে রাঙানো

আজও ২৪-এর জুলাই।