আমি সেই বিপ্লব, যে থামতে জানে না,
অন্ধকারে জ্বালিয়ে আলো, শোষকের বুকে আঘাত করে,
রক্তমাখা মাটিতে বপন করবো নতুন স্বপ্নের বীজ,
তোমাদের শাসন আমি ছিন্ন করবো রোজ ।
আমি হেঁটে চলে লড়াইয়ের অগ্নিপথে,
সত্যের খোঁজে, অন্যায়ের বিরুদ্ধে,
আমার হাতে লাল সবুজের পতাকা,
স্বাধীনতার বিপ্লবী প্রতীক,
অসীম সাহস নিয়ে ডাকছি—জাগো, নিপীড়িত !
জাগো মজলুম।
তোমাদের শক্তি যতই প্রবল হোক ,
আমার ইচ্ছা অটল, পুড়বে না আগুনে,
তোমাদের মিথ্যে প্রতিশ্রুতি ধুলোয় মিশে যাবে,
বিপ্লবের ঝড়ে সব দুর্বল প্রাচীর ভেঙে পড়বে।
আমি স্বপ্ন দেখি নতুন ভোরের,
যেখানে কোন দাসত্ব নেই, নেই অন্যায়ের হাতছানি,
আমি সেই বিপ্লবের কবি, যার কাব্যের কালি রক্তের,
স্বাধীনতা ছিনিয়ে আনবো,
আমিই হবো সেই ইতিহাসের সাক্ষী।