জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

এজাহার

কী দেশে এলাম!

প্রহারের পরে রক্ত জমে নীল,

মেয়েটির গায়ে কালশিটে দাগ

তরুণ শরীরে কালশিরা,

আকাশে আকাশে ঝলকায় বিদ্যুৎ

তবু জেনে রেখো মহারাণী

যদি ফিনকি দিয়ে রক্ত নামে ফের

প্রতিশোধের দাদন তুলবে সময়।

আমরা পারিনি, পরে যারা আছে তারা

তিল তিল শুধে নেবে বকেয়া বিচার;

এই দেশে শিশু ফের জন্ম দেব বলে,

আমাদের হতে হবে মায়ের মতন

ব্যথার পাঁজর থেকে দিতে হবে চাপ;

হতে হবে বিশুদ্ধ কঠিন, সরলতা ভোর।

হাজির হয়েছি সোনা, রক্তাক্ত শিয়রে তোর

ঝড়ের তরঙ্গে পাখি

আয় তোরা আগুনের স্রোত

তোমার আমার দেখা, রক্তমিতা,

সে মিছিলে হোক।